বৃদ্ধ ভক্তের আরজি শুনেছে ধোনির মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃদ্ধা ভক্তের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার
বৃদ্ধা ভক্তের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার
খেলা শেষে মাতৃ সমতুল্য এক ভক্তের সঙ্গে সময় কাটিয়েছেন ধোনি।


ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা মাঠের ধারে দাঁড়িয়ে রয়েছেন। হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘আমি এখানে শুধুমাত্র ধোনির জন্য এসেছি।’ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষের ঘটনা। শেষ পর্যন্ত এই ঘটনার প্রভাবে হারা ম্যাচ শেষেও মানুষের মন জয় করে নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গ্যালারিতে দাঁড়িয়ে থাকা বৃদ্ধার আরজি শোনামাত্র দেরি করেননি ‘ক্যাপ্টেন কুল।’ ড্রেসিংরুম থেকে বের হয়ে এসে সাক্ষাৎ করেন সেই মহিলার সঙ্গে। ধোনিকে সামনে পেয়ে কাঁধে হাত রেখে বেশ কিছু ক্ষণ কথা বলেন ওই মহিলা। মাথায় হাতও বুলিয়ে দেন। মাতৃ সমতুল্য সেই মহিলাকেও হতাশ করেননি ধোনি। মোবাইলে নিজে তাঁর সঙ্গে সেলফি তোলেন। মহিলার হাতে থাকা চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেন অটোগ্রাফও। ভিডিওতে দেখা যাই মহিলার সঙ্গে থাকা এক তরুণী ধোনির পা ছুঁয়েছেন। হ্রদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য।

বৃদ্ধার সে প্ল্যাকার্ড। ছবি: টুইটার
বৃদ্ধার সে প্ল্যাকার্ড। ছবি: টুইটার

অথচ এর কিছুক্ষণ আগেই চলতি আইপিএলে প্রথম হারের স্বাদ পেয়েছে তাঁর দল চেন্নাই। দলের হারের সঙ্গে তাঁর ব্যাটও কথা বলেনি। ১৭১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ বল খেলে রান করেছেন মাত্র ১২। দলের হার ও ব্যক্তিগত ব্যর্থতার পর সাধারণত মানসিকভাবে বিধ্বস্ত থাকার-ই কথা ছিল। হয়তো ছিলও। কিন্তু বৃদ্ধ মহিলার আরজি রক্ষা করে দেখিয়েছেন মহানুভবতা। ধোনি হয়তো বুঝিয়ে দিলেন সমর্থকদের মন জয় না করতে পারলে, তাহলে ক্রিকেট খেলা কেন। এই সমর্থকেরাই তো রাচির সাধারণ ধোনিকে বানিয়েছেন ‘ক্যাপ্টেন কুল।’