বৃষ্টি কেড়ে নেবে প্রথম দিনটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুমবৃষ্টিতে মাঠে সিগালের বিচরণ! ছবি: এএফপি
ঝুমবৃষ্টিতে মাঠে সিগালের বিচরণ! ছবি: এএফপি

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের স্থানীয় সময় ভোর ছটা থেকে টানা বৃষ্টি। বেসিন রিজার্ভ ভিজে জপ জপে। এমন দিনে যা হওয়ার তা-ই হলো টস, এমনকি প্রথম সেশনের একটি বলও মাঠে গড়ায়নি। আকাশের যে অবস্থা তাতে প্রথম দিনের খেলা হওয়া নিয়েই রয়েছে শঙ্কা। স্থানীয় আবহাওয়া অফিসও সে কথাই বলছে। তবে বৃষ্টি থামলে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর একটা সম্ভাবনার কথা বলছেন টেলিভিশন ধারাভাষ্যকারেরা। সে সম্ভাবনা অবশ্য খুবই কম। কারণ মাঠে যে পরিমাণ পানি জমেছে তাতে মাঠ শুকাতে বেশ বেগ পেতে হবে। আর এটা সময়েরও ব্যাপার।

ইলেকট্রনিকবোর্ডও জানান দিচ্ছে বৃষ্টির খবর। ছবি: এএফপি
ইলেকট্রনিকবোর্ডও জানান দিচ্ছে বৃষ্টির খবর। ছবি: এএফপি

হ্যামিলটনে সিরিজের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বৃহস্পতিবার ভোর চারটায় দ্বিতীয় টেস্টের খেলা শুরু হওয়ার কথা ছিল।