বৃষ্টি ধুয়ে দিল দ্বিতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ ধরেই থেকে থেকে বৃষ্টি হচ্ছিল। নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস ছিল বেঙ্গালুরু টেস্টের পাঁচ দিনজুড়েই। প্রথম দিনের খেলায় অবশ্য কোনো বিঘ্ন ঘটেনি। কিন্তু কাল দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গেল বৃষ্টিতে, একটি বলও পড়েনি পিচে। পরশু দক্ষিণ আফ্রিকা ২১৪ রানে অলআউট হওয়ার পর ভারত প্রথম ইনিংসে বিনা উইকেটেই তুলে ফেলেছিল ৮০ রান। বৃষ্টি আজ বাগড়া না দিলে এখান থেকেই আবার শুরু করবেন বিজয় ও ধাওয়ান। এএফপি।