বৃষ্টিই খেয়ে নিল বেঙ্গালুরু টেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতেই পণ্ড হলো এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনের মতো কাল পঞ্চম দিনেও বেঙ্গালুরুতে পিচে বল পড়তে পারেনি একটিও। ম্যাচের ফলের ঘরে তাই লেখা হলো ড্র। দুই ম্যাচ শেষে চার ম্যাচের সিরিজে ভারত এগিয়ে থাকল ১-০-তেই।
সব মিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছিল ৮১ ওভার। ভারতের মাটিতে দ্বিতীয় ও ইতিহাসের একাদশ সংক্ষিপ্ততম টেস্ট হিসেবেই রেকর্ড বইয়ে জায়গা পেল বেঙ্গালুরু টেস্ট। ভারতের মাটিতে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচটি হয় ১৯৯৫ সালে চেন্নাইয়ে (৭১.১ ওভার)। ক্রিকইনফো।