বৃষ্টিতে আর খেলাই হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে পরশু লন্ডনডেরির ব্রিডি ক্লাব মাঠে বাংলাদেশ-আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রথম ওয়ানডে খেলা হয়নি একটি বলও। বৃষ্টি আর ভীষণ ঠান্ডায় পরে ভেন্যুই বদলে ফেলা হয়। বেলফাস্টে কাল নতুন করে শুরু হয় ম্যাচটি। তবে খেলা শুরুর কিছুক্ষণ পর একই দৃশ্যের পুনরাবৃত্তি। ম্যাচ শেষ পর্যন্ত ভেসে গেছে বৃষ্টিতে।

কাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে আইরিশ মেয়েরা তোলেন ৬৭ রান। এরপর শুরু বৃষ্টি। শেষ পর্যন্ত বিরূপ আবহাওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ‘সব ঠিকঠাকই ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বৃষ্টির কারণে খেলতে পারলাম না’—আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গে থাকা বাংলাদেশ মহিলা ক্রিকেটের নির্বাচক আতহার আলীর কণ্ঠে হতাশা।