বৃষ্টিতে পণ্ড ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড: ডারবান টেস্টের প্রথম দিনে পরশু ২৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কাল আরও ২ উইকেট হারিয়ে অলআউট তারা ২৬৩ রানে। নিউজিল্যান্ডও ব্যাট করতে নেমে ১৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। এরপরই বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে গেছেন দ্বিতীয় দিনের বাকি খেলা।
ওয়েস্ট ইন্ডিজ-ভারত: পোর্ট অব স্পেনের প্রথম দুই দিনে খেলা হয়েছে মাত্র ২২ ওভার। ভেজা আউটফিল্ডের জন্য কাল তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হয়নি। এই টেস্ট জিততে না পারলে র্যাঙ্কিং-শীর্ষ থেকে নেমে যাবে ভারত।
পাকিস্তান-আয়ারল্যান্ড: বৃষ্টির জন্য একটি বলও পিচে পড়ার আগে পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তান-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। ক্রিকইনফো।