বৃষ্টিতে পণ্ড খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টসে জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু ১৩.৩ ওভারে ৫৫ রান তোলার পর সেই যে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়েছে, পরে আর শুরুই হয়নি। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার আগামীকালের ম্যাচে জয়ী দল উঠে যাবে ফাইনালে। আর ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে জিম্বাবুয়েকে। ক্রিকইনফো।