বৃষ্টিতে পণ্ড চতুর্থ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য প্রয়োজন ২৪৪ রান। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারার পর এই টেস্টেই ঘুরে দাঁড়াতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অথচ বৃষ্টির কারণে কাল কলম্বোর পি সারা ওভালে একটি বলও খেলা হলো না। তৃতীয় দিনেও বৃষ্টির কারণে খেলা আগেই শেষ করতে হয়েছে আম্পায়ারদের, ক্রেগ ব্রাফেটের উইকেটটি হারিয়ে দ্বিতীয় ইনিংসে তখন ওয়েস্ট ইন্ডিজ ছিল ১ উইকেটে ২০। এর আগে ওই ব্রাফেটই ২৯ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন তাঁর অনিয়মিত অফ স্পিনে। বৃষ্টির বাগড়ায় টেস্টটির দ্বিতীয় দিনের খেলাও শুরু হয় ৩০ মিনিট দেরিতে। আবহাওয়ার পূর্বাভাসে আজ শেষ দিনেও আছে বৃষ্টির সম্ভাবনা। ক্রিকইনফো।