বৃষ্টিতে পণ্ড টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টির শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত কী হতো, সেটা জানার আর উপায় থাকল না। সেন্ট কিটসে প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্তই হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
পঞ্চম ওভারের খেলা চলার সময়ই আসে বৃষ্টির বাধা। তার আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪.৪ ওভারে ৩১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। হারায়নি কোনো উইকেট। ৯ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। একটি ছয় ও একটি চার মেরে আরেক ওপেনার এনামুল হক করেছিলেন ১৯ রান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।