বৃষ্টিতে পণ্ড তৃতীয় ওয়ানডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার ইনিংসের শেষটা হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে। অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস ও দীনেশ চান্ডিমালের ফিফটিতে কাল ব্রিস্টলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ২৪৮ রান করেছিল লঙ্কানরা। বৃষ্টি বন্ধ হতে ৪ ওভারের ক্রিকেট হলো, তাতে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করেছে ১৬ রান। এরপর আবার বৃষ্টির হানা, এবার আর থামার কোনো লক্ষণই নেই। শেষ পর্যন্ত হার মানতে হলো ক্রিকেটকে। পণ্ড হয়ে গেল ম্যাচ।
সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় টাইয়ের পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। পাঁচ ওয়ানডের সিরিজের চতুর্থটি ২৯ জুন, ওভালে। ক্রিকইনফো।