বৃষ্টিতে বিঘ্নিত বাংলাদেশের অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এক ঘন্টার প্রবল বৃষ্টিতে পুরো অনুশীলন করতে পারল না বাংলাদেশ দল। গা গরমের পর ইন্ডোরের বাইরের উইকেটে ঘন্টা খানেক ব্যাটিং-বোলিং অনুশীলন করেই গুটিয়ে ফেলতে হয়েছে সব। এ প্রতিবেদন লেখার সময় অবশ্য মিরপুরে বৃষ্টি নেই। বিকেল ৩টার দিকে অনুশীলন শুরু করে আফগানিস্তানও। তবে বৃষ্টির পর মাঠ কাভারে ঢাকা থাকায় সফরকারীদের অনুশীলন সীমাবদ্ধ হয়ে পড়েছে ইনডোরে।

ব্যাটিং অনুশীলন চলছিল। হঠাৎ​ মুষলধারে বৃষ্টিতে ছেদ পড়ে গেল তাতে। বৃষ্টি থেকে শরীর বাঁচাতে আশ্রয় নিতে হল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির নিচে। ছবিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরার সঙ্গে বৃষ্টি থামার অপেক্ষায় দেখা যাচ্ছে তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন ও তাইজুল ইসলামকে।  ছবি: শামসুল হক।

সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডেই জয়ের লক্ষ্য তাদের। বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পেসার তাসকিন আহমেদ দলে স্বস্তি প্রকাশ করেছেন তারা। সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।