বৃষ্টিতে ভারতের উপকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিস্নাত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ আর খেলাই হয়নি ছবি: এএফপি
বৃষ্টিস্নাত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ আর খেলাই হয়নি ছবি: এএফপি

কার্লটন-মিড ত্রিদেশীয় সিরিজে সংগ্রহের খাতা খুলল ভারত। নাহ, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি আজ শেষ হতে পারেনি। বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে নিয়ে যাওয়ার পরও ধোনি বাহিনীর ঝুলিতে এসেছে ২ পয়েন্ট। শুক্রবার পার্থে ইংল্যান্ডকে হারাতে পারলেই প্রতিযোগিতার ফাইনালটা নিশ্চিত করবে ভারত।
টসে হেরে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসে মাত্র ১৬ ওভার খেলতে পেরেছে ভারত। এরপর বৃষ্টি খেলাটি পণ্ড করে দেওয়ায় এক অর্থে সুবিধাই হয়েছে তাদের। ম্যাচটি হেরে গেলে যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেক খুঁটিনাটি হিসেব-নিকেশ মাথায় রাখতে হতো! তখন ওই ম্যাচ কেবল জিতলেই হতো না, বোনাস পয়েন্ট নিয়ে রান রেটের গাণিতিক সমীকরণটা রাখতে হতো নিজেদের অনুকূলে। ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের বিপক্ষে এখন কেবল একটি জয়ই ভারতকে নিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে।
এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪ পয়েন্ট আর অমীমাংসার জন্য দেওয়া হচ্ছে ২ পয়েন্ট। অস্ট্রেলিয়া ১৫ পয়েন্ট নিয়ে নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেই। বোনাস পয়েন্টসহ এক ম্যাচ জেতা ইংল্যান্ডের পয়েন্ট ৫। ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলে ভারতের পয়েন্ট হবে ৬।
বৃষ্টি এসে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ১৬ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৬৯ রান। সাজঘরে ফিরেছিলেন শিখর ধাওয়ান ও আমবাতি রাইডু। অজিঙ্কা রাহানে ২৮ ও বিরাট কোহলি ৩ রান নিয়ে ব্যাট করছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নিয়েছিলেন দুই ‘মিচেল’ স্টার্ক ও মার্শ। সূত্র: এএফপি।