বৃষ্টিতে ভেসে গেল ক্রাইস্টচার্চে প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দিন এমনই চেহারা ছিল ক্রাইস্টচার্চের মাঠের। ছবি: এএফপি।
সারা দিন এমনই চেহারা ছিল ক্রাইস্টচার্চের মাঠের। ছবি: এএফপি।

ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগেই বৃষ্টির বাধা! অঝোর বর্ষণের কারণে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন একটি বলও হয়নি। অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা পরিত্যক্তই ঘোষণা করতে হয়েছে। 

বৃষ্টির অনিশ্চয়তায় হয়নি টসও। ‘চারদিনে’র এই টেস্টের টস হবে আগামীকাল। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে প্রতিদিন ন্যুনতম ৯৮ ওভার খেলার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও খেলার জন্য যথেষ্ট ইতিবাচক বলে জানিয়েছে ক্রিকইনফো।
গত ১৩ নভেম্বর এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ক্রাইস্টচার্চ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭-এর ওপরে। ভূমিকম্পের কারণে সিরিজের প্রথম টেস্টও পড়ে গিয়েছিল কিছুটা অনিশ্চয়তার মধ্যে। পরে অবশ্য নিউজিল্যান্ড ক্রিকেট যথা সময়েই টেস্ট শুরুর সব প্রস্তুতি শেষ করে। সূত্র: ক্রিকইনফো।