বৃষ্টিতে ম্যাচ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপিয়ারে যখন বৃষ্টি থামল, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের তখনো ১৫ মিনিট বাকি। দর্শকেরা কর্তিত ওভারের হলেও চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখার আশায় ছিলেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও হতাশ হতে হলো তাঁদের। ভারী বর্ষণের কারণে ম্যাকলিন পার্কের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ায় প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিশিয়ালরা। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ৫ ফেব্রুয়ারি, হ্যামিল্টনের সেডন পার্কে। ক্রিকইনফো।