বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে। অকল্যান্ডের ইডেন পার্কে কাল স্বাগতিক নিউজিল্যান্ড ২৮.৫ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এর আগেও দুই দফা বৃষ্টিতে খেলা কমিয়ে আনা হয়েছিল ৪৩ ওভারে। ৬.৫ ওভার বোলিংয়ে ২১ রান দিয়ে নিউজিল্যান্ডের তিনটি উইকেটই নেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। মার্টিন গাপটিল অপরাজিত থাকেন ৬৬ রানে। টম ল্যাথাম ৪২ ও কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ২৮ রান করে আউট হন। ৭ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১-এ সমতা। আগামী মঙ্গলবার নেলসনে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। ক্রিকইনফো।