বিকেল সাড়ে চারটায় ম্যাচ শুরু

কার্ডিফে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি-বাগড়া থাকতে পারে, এমন পূর্বাভাস আগেই ছিল। আবহাওয়া অধিদপ্তর যে ভুল করেনি, সেটি এখন বোঝা যাচ্ছে। আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশে সময় ৩টা ৪৫ মিনিট) ফের মাঠ পরিদর্শন করে জানিয়েছেন, টস হবে স্থানীয় সময় বেলা ১১টায়। আর ম্যাচ শুরু ১১টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় যেটি বেলা ৪টা ৩০ মিনিটে।
এখনো পর্যন্ত ওভার কাটা যায়নি। ফের বৃষ্টিবাগড়া না থাকলে পুরো ৫০ ওভারই খেলা হবে। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে ম্যাচটা জিততে হবে—এমন সমীকরণ বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলের সামনে। কিন্তু সেমিফাইনালে ওঠার সমীকরণে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যদি ম্যাচটা শুরুও হয়, তখন আবার আরেক সমীকরণ। দুই দল কমপক্ষে ২০ ওভার খেললে চলে আসবে বৃষ্টি-আইন। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কাদের কপাল খোলে আর কাদের পোড়ে, সেটি বলা আরও কঠিন!