বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাহরিয়ারের ফিফটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণে ক্ষণে বৃষ্টির হানা। টসই হলো বেলা ১১টায়। টসের পরও বৃষ্টির বাগড়া। ভেজা আউটফিল্ড আর কিছুক্ষণ পর পর বৃষ্টি—বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের ‘বেসরকারি টেস্টে’র প্রথম দিনের খেলা হলো সাকল্যে ২১.২ ওভার। ফতুল্লায় শাহরিয়ার নাফীসের ফিফটিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ বিনা উইকেটে ৮৮।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক ভুসিমুজি সিবান্দা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাদমান ইসলাম রান তোলেন বেশ ধীর-লয়ে। ৬২ বলে ১৮ রানে উইকেটে রয়েছেন সাদমান। সে তুলনায় শাহরিয়ার রান তোলেন দ্রুতগতিতেই। দিনের শেষে এ বাঁ হাতি অপরাজিত ৫৮ রানে।