বৃষ্টির কবলে এইচপির সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচের দুটিই শেষ হতে দেয়নি বৃষ্টি। আর কাল তো ইংল্যান্ড সফররত বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল মাঠেই নামতে পারেনি ব্ল্যাকপুল ক্রিকেট ক্লাবের আউটফিল্ড জলমগ্ন থাকায়। গতকালের ম্যাচে এইচপির প্রতিপক্ষ ছিল ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশ।

এর আগে পরশু নর্দাম্পটনশায়ার দ্বিতীয় একাদশ ও এইচপির ম্যাচটি পরিত্যক্ত হয় এইচপির ইনিংসের ২১.৪ ওভার শেষে। এ সময় ২৬৩ রানের লক্ষ্যে ছোটা এইচপির রান ছিল ৪ উইকেটে ১০২। শেষ হতে পারা দ্বিতীয় ম্যাচটি জিতেছিল এইচপি। নটিংহামশায়ার দ্বিতীয় একাদশের ২৯৪ রান ৯ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সফরকারীরা। তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন (১৪৪*) ও আল আমিন জুনিয়র (৮৬)।