বৃষ্টির কবলে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টি করতে বাংলাদেশের মেয়েদের দরকার ৯৮ রান। তবে আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। পাকিস্তানের ব্যাটিং শেষ হওয়ার পরই শুরু হয়েছে বৃষ্টি। এ কারণে এখনো ব্যাট করতে নামতে পারেনি বাংলাদেশ। এ মুহূর্তে ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠের উইকেট কভারে ঢাকা।
গত এশিয়াডের ফাইনালে মেয়েদের ক্রিকেটে এই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার প্রথমে ব্যাট করে সালমা খাতুনরা ২০ ওভারে তুলেছিলেন ৯২ রান। এরপর ১০ উইকেটের পরাজয়ে সোনার পদক আর জেতা হয়নি বাংলাদেশের। এবার হয়েছে অনেকটা উল্টো । পাকিস্তান প্রথমে ব্যাট করে করেছে ৯৮। সালমাদের পক্ষে লক্ষ্যে পৌঁছা অসম্ভব কিছু নয়। তবে বৃষ্টির কারণে উইকেট বা আউটফিল্ডের সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে।