বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে আজ শনিবারও ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়নি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা হোটেল থেকে মাঠে আসেননি। সকাল সাড়ে নয়টার দিকে খেলা শুরু হওয়ার কথা ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি থেমেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে পরিচর্যার কাজ চলছে। দুপুর ১২টার দিকে দুই দলের খেলোয়াড়দের মাঠে যাওয়ার কথা। এ সময় বৃষ্টি পুরোপুরি থেমে গেলে ও মাঠ ভালো থাকলে খেলা শুরু হবে।
বৃষ্টির কারণে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, আজও বৃষ্টি চলতে পারে।