বৃষ্টির দিনে উজ্জ্বল শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই মুখগোমড়া আকাশ। থেমে থেমে বৃষ্টি। বেলা ১১টায় তবু টস হলো, খেলা শুরু হতে হতে দুপুর দেড়টা। কিন্তু হতে পারল না দুই ঘণ্টাও। আলোকস্বল্পতায় সোয়া তিনটায় খেলা বন্ধ, বৃষ্টি এসে ধুয়ে দিল পরে দিনের বাকিটা।

গুমোট দিনে বৃষ্টির মাঝের ওই সময়টুকুতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শাহরিয়ার নাফীস। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা বাঁহাতি ওপেনার ৭৩ বলে ৫৮ রানে অপরাজিত ৯ চার ও ১ ছক্কায়। মেঘলা আবহাওয়া দেখে টস জিতে ফিল্ডিং নেওয়া জিম্বাবুয়ে ‘এ’ অধিনায়ক ভুসিমুজি সিবান্দাকে হতাশ করেছেন বোলাররা। ২১.২ ওভারে উইকেটের দেখা তো পানইনি, রানও উঠেছে ওভারপ্রতি চারের ওপর। শাহরিয়ারের সঙ্গী তরুণ বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অপরাজিত ৬২ বলে ১৮ করে। বাংলাদেশ ‘এ’ দলের রান বিনা উইকেটে ৮৮।