প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী ভুলটাই না করেছিলেন মঈন খান! ক্যাসিনোতে যাওয়ার ‘অপরাধে’ তাঁকে ফিরিয়ে আনা হয়েছে দেশে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাবভাবে মনে হচ্ছিল বড় কোনো শাস্তিই পেতে যাচ্ছেন। সেই মঈন বেঁচে যাচ্ছেন শাস্তির হাত থেকে। ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করে আগেই বিবৃতি দিয়েছিলেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক, ‘পরিস্থিতি বিবেচনায় রাতের খাবারের জন্য স্থানটা অনুপযুক্ত ছিল। অবশ্যই এটা পাকিস্তানের জনগণ কিংবা ক্রিকেটভক্তদের জন্য বিব্রতকর।’ মঈনের এই ‘স্বীকারোক্তি’ যথেষ্ট আমলে নিচ্ছে পিসিবি। তাই তাঁর বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, ‘ক্যাসিনোতে রাতের খাবার খেতে যাওয়াটা যথাযথ ছিল না। মইন তার ভুল বুঝতে পেরেছে। ব্যাপারটা এখানেই শেষ।’
মঈন একটু হাঁফ ছেড়ে বাঁচতেই পারেন এখন! এনডিটিভি।