বেঙ্গালুরু ও পাঞ্জাবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই বছর পর এমন কিছু দেখা গেল আইপিএলে। দুই শ রানের কম লক্ষ্য দিয়ে ম্যাচ জিতল কোনো দল। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ১৫৭ রান তাড়া করতে নেমে ১৫ রানে হেরেছে দিল্লি ডেয়ারডেভিলস।
কেদার যাদবের ৫ ছক্কা ও ৫ চারে ৩৭ বলে ৬৯ রানে বেঙ্গালুরু পায় ১৫৭ রানের ভিত। জবাবে ঋষভ পন্ত একাই যা একটু লড়েছেন (৩৬ বলে ৫৭)। কিন্তু অন্য প্রান্তে কোনো সহযোগিতা না পাওয়ায় দলকে জেতাতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। এদিকে গতকাল দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। রাইজিং পুনে সুপার জায়ান্টের ১৬৩ রান তাড়া করতে নেমে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে পাঞ্জাব। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। সনি সিক্স।