বেচারা আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা কি শহীদ আফ্রিদি মুখ ফসকেই বলে ফেলেছিলেন? চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার তো পাকিস্তানিরা নিশ্চয় সহজে মেনে নেবে না। অথচ এশিয়া কাপে পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক বলে বসেছিলেন, এই হারটা নাকি তেমন কিছু নয়। খুব বড় করে দেখার কিছু নেই। এই মন্তব্য নিয়েই পাকিস্তানে তুমুল আলোড়ন। পাকিস্তানের অভিনেত্রী কান্দিল বালুচ তো বলেই ফেলেছেন, ‘আফ্রিদির মাথা খারাপ হয়ে গেছে।’ এর মধ্যে টুইটার-ফেসবুকে আফ্রিদির মুণ্ডুপাতও শুরু হয়ে গেছে। সাবেক অলরাউন্ডার সিকান্দার বখতের সুরটাও সে রকমই, ‘অজুহাত দেওয়া বন্ধ করা শুরু করে ক্রিকেট খেলা শুরু করো। তোমরা ছেলেমানুষ নও।’ তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও সরফরাজ নেওয়াজের মতো সাবেকরাও। আফ্রিদি ভালোই বিপদে পড়েছেন! ওয়ান ইন্ডিয়া।