বেন বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট নিয়েছেন মাত্র ২টি। আর রান দিয়েছেন ২০০। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অ্যান্টিগা টেস্টের এই বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন সুলিমান বেন। তাঁর জায়গায় ১৪ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। বেন বাদ পড়ায় ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে রইল একজনই বিশেষজ্ঞ স্পিনার—দেবেন্দ্র বিশু। তিন টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার শুরু হবে গ্রেনাডায়। এএফপি।