বেনিতেজ রিয়ালের নতুন কোচ?

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সাফল্যের হার ৭৪ %। শতাংশের বিচারে তাঁর কোচিং ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ। অথচ তাঁকে রিয়াল থেকে বিদায় নিতে হলো নির্ধারিত সময়ের আগেই। পেশাদার ফুটবলে পেছনে তাকানোর সময় কোথায়! এখন প্রশ্ন, কে হচ্ছেন রিয়ালের নতুন কোচ?
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে গতকাল ধরিয়ে দিয়েছেন একটি সূত্র, ‘আমরা নতুন কোচের নাম পরের সপ্তাহে জানাব। তিনি স্প্যানিশ বলতে পারলে দারুণ হবে।’ সে ক্ষেত্রে সবার আগে নাম আসবে নাপোলির রাফায়েল বেনিতেজের নাম। জন্মসূত্রে তিনি স্প্যানিশই নন, তাঁর জন্ম ও বেড়ে ওঠা মাদ্রিদে।
বেনিতেজের কোচ হওয়া যে সময়ের ব্যাপার, সেটা জানিয়েছেন আনচেলত্তির এজেন্ট আরনেস্তো ব্রনজেত্তি, ‘রাফায়েল বেনিতেজের কোচ হওয়াটা ৯৯ ভাগ নিশ্চিত।’ অবশ্য ডর্টমুন্ডের বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপের নামও শোনা যাচ্ছিল। তবে অবস্থাদৃষ্টে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বেনিতেজই। তথ্যসূত্র: আইএএনএস ও মার্কা।