বেনোর সম্মানে
ক্রিকেট ইতিহাসই ফ্রাঙ্ক ওরেল ও রিচি বেনোর কাছে কৃতজ্ঞ। ১৯৬০-৬১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের এই দুই অধিনায়কের সৌজন্যে পুনর্জন্ম হয় ভাবমূর্তির সংকটে পড়ে যাওয়া ক্রিকেটের। ‘টাই’ টেস্ট দিয়ে শুরু সেই সিরিজ আবার ফিরিয়ে এনেছিল নিখাদ রোমাঞ্চ। ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসাও। ওরেল পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন বহু আগে। গত বছর বিদায় নিয়েছে ক্রিকেটের সবচেয়ে পরিচিত কণ্ঠস্বরটিও। দুই পুরোনো বন্ধু স্বর্গে বসে দেখলেন, কীভাবে পাশাপাশি জড়িয়ে গেল তাঁদের নাম। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের নাম আগে থেকেই ছিল ‘ফ্রাঙ্ক ওরেল ট্রফি’। গতকাল ঘোষণা দেওয়া হলো, এখন থেকে এই সিরিজের সেরা খেলোয়াড় পাবেন রিচি বেনো পদক। ক্রিকেটের কিংবদন্তিতুল্য এই ব্যক্তিত্বের নামে খোদাই করা পদকটি প্রথম হাতে নেওয়ার সৌভাগ্য হলো অ্যাডাম ভোজেসের। সেটি কাল ভোজেসকে পরিয়ে দিলেন বেনোর স্ত্রী ডাফনে