প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁরা চুক্তিবদ্ধ। অথচ প্রত্যেকেই চুটিয়ে ধারাভাষ্য দিয়ে বেশ পয়সা কামিয়ে নিচ্ছিলেন। বেরসিকের মতো তাতে বাদ সাধল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে, এখন থেকে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কেউই ধারাভাষ্য বা এ ধরনের কোনো কিছুতে যুক্ত হতে পারবেন না। ন্যাশনাল সুপার এইট টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কিছুদিন আগে ধারাভাষ্য দিয়েছেন প্রধান নির্বাচক হারুন রশিদ ও নির্বাচক আজহার খান। এরপর আবার জাতীয় ক্রিকেট একাডেমির বোলিং কোচ মোহাম্মদ আকরাম জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তানের সিরিজেও ছিলেন ধারাভাষ্যকার। মজার ব্যাপার, শুরুতে পিসিবির অনুমতি পেয়েছিলেন সবাই। কিন্তু লাগাতার সমালোচনার মুখে নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়। এনডিটিভি।