বেশি মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট দলের বড় সাফল্যে মিষ্টি বিতরণ বিসিবির একটা রীতি। সংবাদমাধ্যমসহ ক্রিকেট-সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মিষ্টি পাঠানো হয় সুদৃশ্য প্যাকেটে। আনন্দ ভাগাভাগি হয় মিষ্টিমুখে। গত মাসে শ্রীলঙ্কায় শততম টেস্ট জয়ের পরও ব্যতিক্রম ঘটেনি। বিসিবির লোগো লাগানো নকশাদার প্যাকেটে সবখানে পৌঁছে যায় টেস্ট জয়ের মিষ্টি। তবে এবারের মিষ্টিটা বোধ হয় একটু বেশিই ব্যয়বহুল হয়ে গেল। সব মিলিয়ে এই মিষ্টির দাম কত পড়েছে জানেন? ১২ লাখ ১৮ হাজার টাকা! মিষ্টির পেছনে ব্যয় হওয়া এই অর্থ আজ বোর্ড সভায় অনুমোদন হওয়ার কথা। শততম টেস্ট জয়ের মিষ্টি বলে কথা!