বেশি 'চশমা'র মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেস্ট অভিষেকেই ‘চশমা’ পেলেন কামরুল ইসলাম। বাংলাদেশের ২০তম খেলোয়াড় হিসেবে দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন কামরুল। এঁদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ ও রবিউল ইসলাম দুবার জোড়া শূন্য পেয়েছেন। ১৭ ম্যাচে তিনবার চশমা উপহার পেয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। টেস্ট ইতিহাসে মঞ্জুর চেয়ে বেশি চশমা পেয়েছেন মাত্র ছয়জন খেলোয়াড়। সাতবার জোড়া শূন্য পেয়ে সবার ওপরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ শূন্যের মালিক নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন। নির্ভেজাল ব্যাটসম্যানদের মধ্যে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের মালিক মারভান আতাপাত্তু। চারবার জোড়া চশমা পেয়েছেন প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে মাত্র ১ রান করে টেস্ট ক্যারিয়ার শুরু করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান।