বছর খানেক ধরেই টেস্টে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেটার এবার নিজের নাম লেখালেন সর্বকালের সেরা কয়েকজন অলরাউন্ডারের পাশেও। মোহালি টেস্টের তৃতীয় দিন শেষে এ বছর অশ্বিনের নামের পাশে ১০ টেস্টে ৫৪৫ রান ও ৫৯ উইকেট। টেস্টে এক পঞ্জিকাবর্ষে ৫০০ রান ও ৫০ উইকেট নেওয়ার মাত্র দশম উদাহরণ এটি। তবে খেলোয়াড়ের সংখ্যা কিন্তু ৭। কারণ বোথাম, কপিল ও পোলক একাধিকবার করেছেন এই কীর্তি। প্রথম কীর্তিটি টেস্ট ক্রিকেট শুরুর ১০১ বছর পর, ১৯৭৮ সালে ইয়ান বোথামের।
টেস্টে বছরে ৫০০ রান ও ৫০ উইকেট
সাল ম্যাচ রান উইকেট
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ১৯৭৮ ১২ ৫৯৭ ৬৬
কপিল দেব (ভারত) ১৯৭৯ ১৭ ৬১৯ ৭৪
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ১৯৮১ ১৩ ৬২৯ ৬২
কপিল দেব (ভারত) ১৯৮৩ ১৮ ৫৭৯ ৭৫
শন পোলক (দ. আফ্রিকা) ১৯৯৮ ১৪ ৫৯৩ ৬৯
শন পোলক (দ. আফ্রিকা) ২০০১ ১৩ ৫৭৩ ৫৫
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) ২০০৫ ১৪ ৭০৯ ৬৮
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ২০০৮ ১৪ ৬৭২ ৫৪
মিচেল জনসন (অস্ট্রেলিয়া) ২০০৯ ১৩ ৫০০ ৬৩
রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ২০১৬ ১০* ৫৪৫ ৫৯