প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে স্লেজিংটা বলতে গেলে তাদেরই ‘প্যাটেন্ট’ করা সম্পদ। প্রতিপক্ষ ব্যাটসম্যানের কানের কাছে এসে ‘মধুবর্ষণ’ করা বা ব্যাট করার সময় প্রতিপক্ষ বোলারকে বিভ্রান্ত করে কিছু বলা—এসবের সঙ্গে অস্ট্রেলিয়ার নামটিই সবচেয়ে ভালো যায়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে কম কথা হয়নি। ২০১৪ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজে তো অস্ট্রেলিয়ানদের ‘ব্যক্তিগত আক্রমণ’ নিয়ে আপত্তি করেছিলেন প্রোটিয়া খেলোয়াড়েরা। তবে আরেকটি দক্ষিণ আফ্রিকা সিরিজের সামনে এসে সেই অস্ট্রেলিয়ানদেরই উপলব্ধি হলো, স্লেজিংয়ে বাঁধ দেওয়া উচিত। আজই পার্থে শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজ। তার আগে স্টিভ স্মিথদের পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, ‘কিছু কিছু সময় ছিল, যখন আমি উল্টাপাল্টা বলেছি। তবে যা সহজাতভাবে আসে, তা-ই করা উচিত। আমার মনে হয়, জোর করে স্লেজিং করা উচিত নয়।’ ক্রিকইনফো।