প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ৬, জিম্বাবুয়ে ২। কাল মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে দুই দলের ৮ বোলার উইকেট পেলেন। ২০০৬ সালে ২০ ওভারের ক্রিকেটে দুই দলের প্রথম সাক্ষাতে উইকেট পেয়েছিলেন ১২ জন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলার উইকেট পেয়েছেন ওই ম্যাচেই। পরে অবশ্য ২০০৮ সালে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচটাও স্পর্শ করেছে রেকর্ডটি। বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে জিম্বাবুয়ের ৭ বোলার উইকেট পেয়েছিলেন। ওটাও একটা রেকর্ড। পরে তাতে ভাগ বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা (বিপক্ষ ভারত, ২০১০)। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েই এক ইনিংসে সাতজনের বেশি বোলার উইকেট পাননি। টেস্টে চার, ওয়ানডেতে চার, টি-টোয়েন্টিতে দুই—সব মিলিয়ে ১০ বার উইকেট পেয়েছেন সাত বোলার। এক ম্যাচে সর্বোচ্চ ১৩ বোলার উইকেট পেয়েছেন চারবার, চারবারই টেস্টে।