বোলিং অ্যাকশন অনেকটাই শুধরে নিয়েছেন তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে ইনডোরে চলছে তাসকিনের পুনর্বাসনপ্রক্রিয়া। ফাইল ছবি
মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে ইনডোরে চলছে তাসকিনের পুনর্বাসনপ্রক্রিয়া। ফাইল ছবি

ঈদের ছুটি থাকায় কিছুদিনের বিরতি। আবার শুরু হয়েছে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন শুদ্ধ করে তোলার প্রক্রিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আজ থেকে আবারও ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিসিবির স্থানীয় কোচ মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে শুরু হয়েছিল তাঁর ফেরার লড়াই। এই কয়েক মাসে কতটুকু উন্নতি হলো তাসকিনের?
এখনো পর্যন্ত তাসকিনের সেশন হয়েছে মোট ৯টি। এর মধ্যে ছয়টি ছিল ‘ড্রিল’, বাকি তিনটি ‘হিটিং’ সেশন। এই নয় সেশনে তাসকিনের উন্নতিতে সন্তুষ্ট মাহবুব, ‘ওর উন্নতিতে আমি খুশি। এমনকি ও নিজেও খুশি। এখনো পর্যন্ত তার উন্নতি হয়েছে ৭০ শতাংশ। পরের সেশনগুলো কঠিন হতে থাকব।’
পুনর্বাসন প্রক্রিয়ায় খুশি দেখাল তাসকিনকেও। তাঁর আশা, ইংল্যান্ড সিরিজের আগেই দিতে পারবেন বোলিং অ্যাকশনের পরীক্ষা, ‘কঠোর পরিশ্রম করছি। আমি ব্যক্তিগতভাবে খুশি। অনেক উন্নতি হয়েছে। আশা করি, দ্রুতই পরীক্ষা দিতে যেতে পারব। চেষ্টা করছি ইংল্যান্ড সিরিজের আগে পরীক্ষাটা দিতে, যাতে পরের আন্তর্জাতিক সিরিজ ও সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পাই।’
নির্দিষ্ট তারিখ না বললেও তাসকিনের লক্ষ্য, সেপ্টেম্বরের শুরুর দিকেই পরীক্ষা দিতে নিজেকে তৈরি করা।
এই টুর্নামেন্টে অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল স্পিনার আরাফাত সানির। স্পিন কোচ রুয়ান কালপাগের তত্ত্বাবধানে চলছিল তাঁরও পুনর্বাসন। তবে কালপাগে এখন ছুটিতে আছেন।