প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮.৫৬ গড়ে ৭৬ উইকেট। সদ্য প্রয়াত ইংলিশ ফাস্ট বোলার ফ্র্যাঙ্ক টাইসনের টেস্ট বোলিং গড়টা দুর্দান্ত। টেস্ট ইতিহাসে কমপক্ষে ৫০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে ২০-এর নিচে বোলিং গড় আছে মাত্র ১২ জনের। এঁদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খেলেছেন শুধু একজন—‘টাইফুন’ টাইসন। টাইসন আছেন তালিকার ১১ নম্বরে। ১০.৭৫ গড়ে ১১২ উইকেট নিয়ে সবার ওপরে ইংল্যান্ডের ফাস্ট বোলার জর্জ লোহম্যান। ১২.৭০ গড়ে ৬১ উইকেট নিয়ে এরপরই অবস্থান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের হয়েই টেস্ট খেলা বাঁহাতি সুইং বোলার জন ফেরিসের। তালিকার তিনে ইংল্যান্ডের পেসার বিলি বার্নস (১৫.৫৪ গড়ে ৫১ উইকেট)। ১৯৬০ সালের পর অভিষেক হয়েছে এমন বোলারদের মধ্যে বোলিং গড়ে সবার ওপরে ইংল্যান্ডের মিডিয়াম পেসার কেন হিগস (২০.৭৪ গড়ে ৭১ উইকেট)। হিগসও অবশ্য খেলেছেন গত শতাব্দীর ষাটের দশকে।