বোলিং পারফরম্যান্স হতাশাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজে দুই টেস্টে তিন ইনিংস বল করে উইকেট পেয়েছেন মাত্র দুটি। তাঁর প্রতি দলের প্রত্যাশাটা যে মেটাতে পারছেন না, সাকিব আল হাসান তা নিজেও বুঝতে পারছেন। তবে আশায় আছেন, কিছু উইকেট পেলেই কেটে যাবে দুঃসময়
দল এবং ব্যক্তিগত দিক থেকে চিন্তা করলেও আমার বোলিং পারফরম্যান্স হতাশাজনক। তবে এটা হতেই পারে। আমার মনে হয় আত্মবিশ্বাসের অভাব এর জন্য কিছুটা দায়ী। তবে গত ইনিংসটা একটু ভালো ছিল। আস্তে আস্তে হয়তো আবার আগের জায়গায় চলে আসব। হয়তো কিছু উইকেট আমাকে অনেক সাহায্য করবে আত্মবিশ্বাস বাড়াতে। আমি সব সময়ই মনে করি দলের জন্য অবদান রাখা উচিত। যেহেতু সব সময় আমার ওপর একটা দায়িত্ব থাকে, বিশেষ করে বোলিংয়ে...দল অনেক ভুগছে আমার বোলিংয়ের জন্য। অবশ্য ভালো করলে আমার দায়িত্বটা অত বেশি বোঝা যায় না। খারাপ করলে বোঝা যায় আমার বোলিংয়ের গুরুত্ব আছে।
মিরপুর টেস্টের ৩য় দিন শেষে সংবাদ সম্মেলনে