বোলিংয়ে উন্নতি চান ডি ভিলিয়ার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের ১৫১ রান ১৩ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। পরশু ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে এমন জয়ের পরও বোলারদের আরও ভালো করার তাগিদ দিলেন এবি ডি ভিলিয়ার্স। কারণটাও অজানা নয়, প্রথম ৬ ওভারে স্বাগতিক বোলাররা রান দিয়েছে ৫৬! রানরেট ৯.৩৩! ‘যেমন চেয়েছিলাম, প্রথম ৬ ওভার তেমন ভালো করতে পারিনি আমরা। এই জায়গাটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের’—বললেন ডি ভিলিয়ার্স। আজই সেঞ্চুরিয়নে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। তবে বোলারদের চেয়ে সেঞ্চুরিয়ন স্বাগতিক ব্যাটসম্যানদেরই অনুপ্রাণিত করতে পারে বেশি। ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এখানেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২৪১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো।