বোলিংয়ে দ্রুততম 'সেঞ্চুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কার? উত্তরটা প্রায় সবারই জানা। গত ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ব্যাটসম্যানদের কীর্তিটা যতটা জানা, কোন বোলার সবচেয়ে কম বলে এক ইনিংসে ১০০ রান দিয়েছেন, তা ততটাই অজানা। কালই যেমন সিডনিতে ইয়াসির শাহর করা প্রথম ১২.১ ওভার থেকেই ১০০ রান তুলে নিল অস্ট্রেলীয়রা। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম ওভারে প্রথম ১০০ রান দিয়েছেন মাত্র দুজন বোলার। ২০০৫ সালে লর্ডসে বাংলাদেশের পেসার শাহাদাতের প্রথম ১২ ওভার থেকেই ১০০ রান তুলে নেয় ইংল্যান্ড। চার বছর পর অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে শাহাদাতের নাম কাটেন ব্রাইস ম্যাকগেইন। অস্ট্রেলিয়ার লেগ স্পিনারের টেস্ট অভিষেককে দুঃসহ বানিয়ে প্রথম ১০.৩ ওভার থেকেই ১০০ রান তোলে দক্ষিণ আফ্রিকানরা। কেপটাউনের ওই টেস্টের পরে জাতীয় দলে আর সুযোগ পাননি ম্যাকগেইন।
টেস্টে সবচেয়ে কম ওভারে বোলারের ১০০ রান
ম্যাচ ভেন্যু সাল
১০.৩ ওভার ব্রাইস ম্যাকগেইন অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা কেপটাউন ২০০৯
১২.০ শাহাদাত হোসেন বাংলাদেশ-ইংল্যান্ড লর্ডস ২০০৫
১২.১ ইয়াসির শাহ পাকিস্তান-অস্ট্রেলিয়া সিডনি ২০১৭
১২.৫ ইমরান তাহির দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া কেপটাউন ২০১২
১২.৫ থারিন্ডু কুশল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ ২০১৪