বোলিংয়ে বাংলাদেশ, সাব্বির, মেহেদী, রাব্বীর অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করছে ইংল্যান্ড। আজ বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে তিনজনের। তাঁরা হলেন সাব্বির রহমান, মেহেদী হাসান ও কামরুল ইসলাম রাব্বীর।
দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেকে অপরিহার্য প্রমাণ করলেও সাদা পোশাকে সাব্বিরের অভিষেক হচ্ছে একটু দেরিতেই। সে তুলনায় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান টেস্ট ক্যাপ পেয়ে গেলেন বেশ দ্রুতই। এর আগে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি পেসার কামরুল ইসলাম রাব্বীর। আজই প্রথম দেশের হয়ে বল হাতে নেবেন তিনি।
স্পিননির্ভর বোলিং আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে স্পিনার হিসেবে মেহেদী মিরাজের পাশাপাশি আছেন তাইজুল ইসলাম। গতির আক্রমণে আছেন শফিউল ইসলাম।
বাংলাদেশ দল: তামিম, ইমরুল, মুমিনুল, মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক, সাব্বির, মেহেদী, তাইজুল, শফিউল ও কামরুল রাব্বী।