বেয়ারস্টোর এত শক্তিক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অনুশীলনে জনি বেয়ারস্টো
ঢাকায় অনুশীলনে জনি বেয়ারস্টো

বাংলাদেশে এসে বাটলাররা বুঝে গেছেন, এখানে প্রতিপক্ষ শুধু মাশরাফিরা নন, প্রচণ্ড গরম ও আর্দ্রতাও। সেই গরমে ইংলিশদের কতটা হাঁসফাঁস অবস্থা, সেটা জনি বেয়ারস্টোর দেওয়া একটা তথ্য থেকেই আঁচ করা যায়। ফতুল্লায় প্রথম প্রস্তুতি ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান বেয়ারস্টোকে যে পরিমাণ ক্যালরি পোড়াতে হয়েছে, একজন ফুটবলারকেও গোটা ম্যাচে সেটি করতে হয় না!
ইংরেজ দৈনিক ডেইলি মেইল-এ লেখা এক কলামে বেয়ারস্টোর দেওয়া এই তথ্যটা অবাক করার মতোই। ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বেয়ারস্টোর ২৫৬০ ক্যালরি খরচ হয়েছে। একজন ফুটবলারকে ৯০ মিনিটে সাধারণত খরচ করতে হয় ১৩০০ ক্যালরি। একজন রাগবি খেলোয়াড়ের গড়ে এক ম্যাচে খরচ ১৮৫০ ক্যালরি আর টেনিস খেলোয়াড়ের ৩২৫০ ক্যালরি। ওই দিন বেয়ারস্টোকে দৌড়াতে হয়েছে ১০.৩০ কিলোমিটার, ফুটবল ম্যাচে পুরো ৯০ মিনিটে অনেক সময় এত দৌড়াতে হয় না! প্রতি মিনিটে হৃৎস্পন্দন হয়েছে ১১৯ বার। যেখানে স্বাভাবিক সময়ে একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎস্পন্দন হয়ে থাকে ৭২ বার! ওই ম্যাচের দিনই সব মিলিয়ে বেয়ারস্টোর পুড়েছে ৬১০০ ক্যালরি।
কিন্তু বেয়ারস্টো এত কিছু জানতে পারলেন কীভাবে? ফিটবিট ওয়াচ নামের বিশেষ একটা ঘড়ি পরেছেন বেয়ারস্টো। সারা দিন কী পরিমাণ ক্যালরি খরচ হয়েছে আর দৌড়াতে হয়েছে, সেটাও ওই ঘড়ির কল্যাণে জানা। সারা দিনে যে ক্যালরি খরচ হয়েছে, সেটির ধকল সামাল দিতে প্রচুর খেতে ও পানও করতে হয়েছে বেয়ারস্টোকে। ঢাকার হোটেলের প্রশংসা করে বলেছেন, ঘাটতি পূরণে ভোজনবিলাসটা তাঁর ভালোই হয়েছে! বিশেষ করে প্রাতরাশটা হয়েছে মনমতো।
তবে গরমে প্রাণপাত হলেও বেয়ারস্টোদের জন্য এই অভিজ্ঞতা নতুন কিছু নয়। এশিয়ার খরতাপ এর আগেও পরীক্ষা নিয়েছে ইংলিশদের। বেয়ারস্টো নিজেই তা মনে করিয়ে দিচ্ছেন, দুবাইতে ৪০ ডিগ্রি সেলসিয়াসেও অনুশীলন করতে হয়েছিল। গরমকে বুড়ো আঙুল দেখিয়ে সেবার ইংল্যান্ড হারিয়েছিল পাকিস্তানকে। এবারও নিশ্চয় সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবেন বেয়ারস্টোরা!

ফুটবলারদেরছাপিয়েও...

জনিবেয়ারস্টো

২,৫৬০

ক্যালরিখরচ

প্রস্তুতিম্যাচবেয়ারস্টোকেদৌড়াতেহয়েছে: ৬.৪মাইল

টেনিস

৩,২৫০

পাঁচসেটেরম্যাচেগড়েদৌড়াতেহয়: ৩মাইল

রাগবি

১,৮৫০

৮০মিনিটেরম্যাচেগড়েদৌড়াতেহয়: ৫মাইল

ফুটবল

১,৩০০

৯০মিনিটেরম্যাচেগড়েদৌড়াতেহয়: ৬.৮মাইল

সূত্র: ডেইলি মেইল