বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে তাদের অধিকারের কথা বলেন অনেকেই। কিন্তু গবেষণায় দেখা গেছে, সমকামীদের সমাজে ধারণ করার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণটাই বেশি। এমনকি খেলাধুলায় সমকামীদের সাদরে গ্রহণ করা হয়, এমনটা ভাবেন শতকরা এক ভাগ মানুষ! প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মধ্যে জরিপে এমন ফলই উঠে এসেছে। জরিপটি করেছে সিডনি গে-ইভেন্টের আয়োজক কমিটি। এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের মতো উন্নত দেশের নাগরিকেরাও জরিপে অংশ নিয়ে বলেছেন, সমকামীদের গ্যালারিতে স্বছন্দে গ্রহণ করা হয় না। ব্যাপারটা উদ্বেগজনক মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। ক্রীড়াক্ষেত্রে যাতে সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং বিদ্বেষ দূর করা যায় সে জন্য যতটুকু পারা যায় সাহায্য করতেও আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া। এএফপি।