ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংস ও ৪১৩ রানের জয়। কাল তিন দিনের মধ্যেই বরিশালকে হারিয়ে জাতীয় লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি পেল ঢাকা বিভাগ। শুধু জাতীয় লিগেই নয়, বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি বৃহত্তম জয়। জাতীয় লিগে এর আগের সবচেয়ে বড় জয়টি ছিল রাজশাহীর। ২০০৬-০৭ মৌসুমে বরিশালকেই ইনিংস ও ২০৭ রানে হারিয়েছিল স্বাগতিক রাজশাহী। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস ১৩৯ ও ৮৭ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারে ইনিংস ও ৩১০ রানে। প্রথম শ্রেণির ক্রিকেট সবচেয়ে বড় জয়টি পাকিস্তানের রেলওয়ে দলের। ১৯৬৪-৬৫ মৌসুমে ডেরা ইসমাইল খানকে ইনিংস ও ৮৫১ রানে হারায় দলটি।