প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন টেস্ট, ১২ ইনিংস। সেঞ্চুরি ৬টি, এর দুটি আবার ডাবল। কাল শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে ব্যক্তিগত অর্জনে ব্যাটসম্যানরা বোলারদের চেয়ে অনেক এগিয়ে। তিন ম্যাচে বোলাররা মাত্র একবার ইনিংসে ৫ উইকেট নিতে পেরেছেন। আবুধাবি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। টেস্টে তিন বা তার বেশি ম্যাচের সিরিজে বোলারদের মাত্র একবার ৫ উইকেট নেওয়ার এটি ২৯তম ঘটনা। এ বছরের জানুয়ারিতে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরেও বোলাররা মাত্র একবার ৫ উইকেট পেয়েছেন। তিন বা তার বেশি টেস্টের সিরিজে মাত্র একবারই বোলাররা ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি। ১৯৬৫ সালে পাকিস্তান-নিউজিল্যান্ডের তিন ম্যাচের সেই সিরিজটা ২-০-তে জিতেছিল পাকিস্তান।