ব্যস্ত ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সিরিজে তিন ওয়ানডে, এক টি-টোয়েন্টি ও এক টেস্ট। ভারত সিরিজে তিন ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে। আজ শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের আগেই ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২টি আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেছে। এ বছর দ্বিতীয় সর্বোচ্চ ৮টি ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজনের রেকর্ডটা অবশ্য গত বছরই করে ফেলেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ২০১৪ সালে ৩১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মিরপুরে। ওই বছরই ২১টি ম্যাচ আয়োজন করে তালিকার দ্বিতীয় স্থানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। কারণটা বোধ হয় অনুমান করে ফেলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। এর আগে ২০১২ সালে সর্বোচ্চ ২০টি ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। ওই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা।