ব্যাংকক যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ জনের দলে অধিনায়ক হিসেবে থাকছেন জাহানারা আলম। ২৮ নভেম্বর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে বাছাইপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ফাইনালে ওঠা দুটি দল সুযোগ পাবে আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে।
স্বাগতিক থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে বাংলাদেশের মেয়েরা পড়েছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, হল্যান্ড, চীন ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলছে চূড়ান্ত পর্বে।
বাংলাদেশ দল: জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মণি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার ও শায়লা শারমিন।