ব্যাখ্যা দিতে হবে সিমন্সকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেবারেই বরখাস্ত হননি ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল িমউরহেড বলেছেন, দলের গোপনীয়তা ভঙ্গের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ কোচকে। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচনে ‘বাইরের হস্তক্ষেপে’র অভিযোগ তোলার পর সিমন্সকে সাময়িকভাবে বরখাস্ত করে বোর্ড। আশা করা হচ্ছে, আগামী সাত দিনের মধ্যেই সিমন্সের ভবিষ্যৎ জানা যাবে। সিমন্সের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন এলডিন ব্যাপটিস্ট। ক্রিকইনফো।