মাত্র ১ রান! তাতেই হয়ে যেত। রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের একক মালিক হয়ে যেতেন স্টিভেন স্মিথ। তবে পরশু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৬৪ রানের ইনিংস খেলেই সাবেক অধিনায়কের পাশে বসেছেন স্মিথ। পন্টিং ১৬৪ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬ সালে জোহানেসবার্গে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে প্রথম ১৫০ ছাড়ানো ইনিংস খেলেন নিউজিল্যান্ডের গ্লেন টার্নার। ১৯৭৫ বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৭১ রানে অপরাজিত ছিলেন কিউই অধিনায়ক। এরপর আরও ১২ অধিনায়ক ১৩ বার ছাড়িয়েছেন ১৫০ রান। ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসেরই শুধু অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দুটি ১৫০ রানের ইনিংস আছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস ও একমাত্র ডাবল সেঞ্চুরিটা বীরেন্দর শেবাগের। ২০১১ সালের ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করেন ধোনির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা শেবাগ।
ওয়ানডেতে অধিনায়কদের সর্বোচ্চ ইনিংস
২১৯
বীরেন্দর শেবাগ
ভারত-ও. ইন্ডিজ
ইন্দোর
২০১১
১৮৯
সনাৎ জয়াসুরিয়া
শ্রীলঙ্কা-ভারত
শারজা
২০০০
১৮৬*
শচীন টেন্ডুলকার
ভারত-নিউজিল্যান্ড
হায়দরাবাদ
১৯৯৯
১৮১
ভিভ রিচার্ডস
ও. ইন্ডিজ-শ্রীলঙ্কা
করাচি
১৯৮৭
১৭৫*
কপিল দেব
ভারত-জিম্বাবুয়ে
টানব্রিজ ওয়েলস
১৯৮৩