ব্যাটারদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষদের ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান এখন আর আলোড়ন তোলে না। কম তো নয়, ৭৩ জন ব্যাটসম্যান এই মাইলফলক পেরিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটে। তবে মেয়েদের ওয়ানডেতে ৫ হাজার রান এখনো বিশাল এক অর্জন। কাল মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পেরোলেন ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অপরাজিত ৮১ রান করার পর ওয়ানডেতে মিতালির মোট রান ৫০২৯। ৫৮১২ রান নিয়ে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস সবচেয়ে বেশি রানের মালিক। ২০০৫ সালে সর্বশেষ ওয়ানডে খেলা অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক (৪৮৪৪) তালিকার তিনে। বাংলাদেশের মেয়েদের মধ্যে সবার ওপরে রুমানা আহমেদ। এই ডানহাতি ব্যাটার ১৬ ম্যাচে ৩৫৩ রান করেছেন।