ব্যাটিং আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

হোবার্টে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৪ উইকেটে ৫৮৩। এবার মেলবোর্নে প্রথম দিনে ৩ উইকেটে ৩৪৫। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে ছেলেখেলাই করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয়রা হুমকি দিচ্ছে যেকোনো টেস্ট সিরিজে ব্যাটিং গড়ের রেকর্ড ভাঙার। কাল পর্যন্ত চলতি সিরিজে অস্ট্রেলিয়া উইকেটপ্রতি ১৩২.৫৭ রান তুলেছে। সিরিজটা এখানেই থেমে গেলে রেকর্ড হতো এটাই। সিরিজে কমপক্ষে ২০০ ওভার ব্যাট করেছে এই মানদণ্ড ধরলে বর্তমান রেকর্ডটা পাকিস্তানের। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ইনিংসে ১২৫.০০ গড়ে ৮৭৫ রান করে পাকিস্তান। নিজ দেশে সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তান উইকেট হারায় মাত্র ৭টি। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৮.৪৫ গড়ে রান তুলে এরপরই আছে অস্ট্রেলিয়া। দুই টেস্টের তিন ইনিংসে ১১ উইকেট হারিয়ে ১৩০৩ রান করে অস্ট্রেলিয়া।