প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় টেস্টটাই ডুবাল। দুই ইনিংসে মাত্র ২০৩ ও ২২১। ম্যাচ হেরে সিরিজও খোয়াল বাংলাদেশ। মিরপুরের ব্যাটিং-ব্যর্থতায় বাংলাদেশ সুযোগ হারিয়েছে আরেকটি। দুই ম্যাচের চার ইনিংসে বাংলাদেশ করেছে মোট ১৩১১ রান। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ সবচেয়ে বেশি ১৩৯৭ রান করেছিল ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নতুন উচ্চতায় ৮৭ রানের জন্যই ওঠা হলো না। পাকিস্তানের সঙ্গে এবারের সিরিজটা আছে এই তালিকার তিনে। দুইয়ে ২০১০ সালের ইংল্যান্ড সফর। ওই সফরের দুই টেস্টে ১৩৩১ রান করে বাংলাদেশ। সব মিলিয়ে এক সিরিজে বাংলাদেশ সর্বোচ্চ ১৮৫৮ রান করেছে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। দুই ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে রানবন্যার সিরিজে তিন ইনিংসেই ১৬৯৯ রান করেছিল লঙ্কানরা।